নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরের একটি কবরস্থান থেকে ছয়টি অস্ত্র উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গতকাল সকালে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচটি রাইফেল ও একটি এলজি রয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ‘‌অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। তবে পুলিশ জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে।