পঞ্চগড় পৌরসভার মেয়রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মেয়র জাকিয়া খাতুন তার বাসভবনে ৩৫ প্রতিবন্ধী নারী ও শিশু এবং শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দেন। বরাদ্দ পেলে আবারো প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেয়া হবে বলে জানান মেয়র। পাশাপাশি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে প্রতিবন্ধীর স্বজনদের প্রতি আহ্বান জানান তিনি।