আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার ১৫৮টি পূজা মণ্ডপে জেলা পরিষদের উপলক্ষে ১৫ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলার ৮ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরাবর চেক পাঠানো হয়।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনের উদ্যোগ এবারই প্রথম জেলা পরিষদ একযোগে দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দ প্রদান করে। জেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।