ময়মনসিংহে আব্দুর রাজ্জাক রাকিব (২৫) হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ভোরে ত্রিশাল উপজেলার উজানভাটিপাড়া এলাকা থেকে মো. প্রান্ত (২২) ও মো. রাহাতকে (৩০) গ্রেফতার করে। তারা দুজনেই ময়মনসিংহ নগরীর বাসিন্দা। র‌্যাব-১৪ ময়মনসিংহের উপপরিচালক (অপারেশন অফিসার) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।