ঝিনাইদহের মহেশপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ছাতকী কমলা। লাভজনক হওয়ায় নতুন নতুন উদ্যোক্তারা ঝুঁকছেন কমলা চাষে। তবে আবহাওয়ার সঙ্গে মিল রেখে কমলা চাষ করতে পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের বাথানগাছি গ্রামের কৃষক আক্তারুজ্জামান কয়েক বছর আগে সিলেট থেকে ছাতকী জাতের কমলা এনে বাড়িতে চারা তৈরি করেন। চাহিদা আর ফলন ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু করেন ছাতকী কমলা চাষ। বর্তমানে ১০ বিঘা জমিতে রয়েছে তার কমলার আবাদ।
আক্তারুজ্জামান জানান, সরকারি সহযোগিতা পেলে আরো বেশি করে কমলার বাগান করতে পারবেন তি=নি। তার দেখাদেখি কবির হোসেনসহ অনেকেই শুরু করেছেন ছাতকী কমলা চাষ।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী পরিচালক আজগর আলী জানান, শীত মৌসুমে কমলা চাষের পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর।










