‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গতকাল দুপুরে শোভাযাত্রা বের হয়। পরে মোহাম্মদ আব্দুর রব জাকারিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, ডা. বর্ণালি দাস ও মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠ রোগমুক্ত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
কুষ্ঠ দিবস
‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।
‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।










