নিহত আটজনের পরিবারকে ৫ লাখ করে ৪০ লাখ টাকার চেক দেয়া হয়। গতকাল দুপুরে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এসব অনুদান দেয়া হয়। পরে জেলা প্রশাসক নিহতের স্বজনদের এ টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টির অনুরোধ জানান।