চট্টগ্রামের মিরসরাইয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটকৃকতের নাম মো. শাহাদাৎ প্রকাশ ওসমান (২০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মো. হোসেন আলীর পুত্র। গতকাল সকালে বারইয়ারহাট-রামগড় সড়কের রেল গেইটসংলগ্ন মমতাজ হোটেলের সামনে থেকে রামগড়গামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩ লাখ ১৫ হাজার টাকা। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।