চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর-গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার পরিদর্শক গোলাম কিবরিয়া।