পঞ্চগড়ে কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেবীগঞ্জের বানুরহাট থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ১৭ কেজি। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।