পাবনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ হোক সবার’। দিবসটি উদযাপন‘
উপলক্ষে গতকাল দুপুরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের অতিরিক্ত উপমহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেহ উদ্দিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দুলাল মিয়া প্রমুখ।
স্বাগত বক্তব্যে পাবনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের অতিরিক্ত উপমহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, চলমান করোনায় দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা অধিদপ্তরের পক্ষ থেকে সাধারণ শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।










