‘জলবায়ু দূষণ রোধ ও জীবাশ্ম জ্বালানি বন্ধে বরগুনা তালতলীতে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে তালতালী সাইক্লিং ক্লাবের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে এটি শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে গিয়ে শেষ হয়। পরিবেশের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।