চট্টগ্রামে মিরসরাই উপজেলা নির্বাচনে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুরুল আলমকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।