চাঁদপুরে যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় মাছ ধরার ট্রলার থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের মরদেহ চারদিন পর গতকাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল সকালে ঘটনাস্থল এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চাঁদপুর নৌ-থানায় সংবাদ দেয়। গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর মাছঘাট থেকে জেলে ট্রলার এবং পুরানবাজার ভুঁইয়ার ঘাট থেকে যাত্রীবাহী ট্রলার ছেড়ে যাওয়ার সময় মেঘনা মোহনায় দুই ট্রলার ধাক্কা লেগে পানিতে পড়ে নিখোঁজ হন জেলে শাহাবুদ্দিন। তিনি চাঁদপুর সদর উপজেলার প্রধানিয়া কান্দির বাচ্চু প্রধানিয়ার ছেলে।