দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা জরুরি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান। এ লক্ষ্যে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
রোববার বিকালে নরসিংদী-২ আসনের ঘোড়াশাল দক্ষিনচরপাড়া গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি দেশের কোটি কোটি দরিদ্র জনগনের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করে দেশকে একটি সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, যেখানে সব অন্যায়, অসৎ কর্ম ও দুর্নীতি দূর হবে।
ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতীয়ার সভাপতিত্বে বৈঠকে আরো ছিলেন পলাশ থানা বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।















