কুমিল্লার বুড়িচং উপজেলার মীরপুর এলাকা থেকে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার রাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কালভার্টের নিচ থেকে সাপটি উদ্ধার করা হয়। কুমিল্লা বন বিভাগের কর্মকর্তা জিএম মো. কবির জানান, গতকাল সকালে বন বিভাগের জঙ্গলে সাপটিকে অবমুক্ত করা হয়।