মাদারীপুরের রাজৈর উপজেলার মাদ্রাসাছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মানবিক সেবা ফাউন্ডেশন ও স্থানীয়দের আয়োজনে উপজেলার ছাগলছিড়া-বৈরাগীর বাজার সড়কের কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাইকপাড়া কাশিমপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া ১৬ জুলাই বিকালে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।