যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের ২৫ মার্চ ভয়াল রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, লুণ্ঠন ও নির্যাতন চালানোর গল্প শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। 

গতকাল বিকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।