কুমিল্লা-১০ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। গতকাল বিকালে লুদুয়া এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে স্লোগান দেন। এতে দীর্ঘ সময় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।