প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পটুয়াখালীর ৫৭টি বিদ‍্যালয়ের মেধাবী ৩৪৩ শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। শিল্পকলা একাডেমিতে গতকাল জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সরোয়ার কামাল টারজান, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিরাজুর রহমান প্রমুখ।