চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে করেরহাট-খাগড়াছড়ি সড়কের কালাপানিয়া ব্রিজ এলাকার সেগুন বাগানের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও দুটি রামদা উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন।