সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে যশোর শিল্পকলা একাডেমিতে ‘ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং’ শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার খুলনা বিভাগের ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরো গতিশীল করা।

এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান। প্রধান বক্তার বক্তব্য দেন পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং কী-নোট স্পিকার ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অনুপম দাস ও এমদাদুল হক সাহিল ও এজিএম মো. ওবায়দুর রহমান মন্ডল। এছাড়াও খুলনা টেরিটরির ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।