পটুয়াখালী শহরের বায়তুল আমান ট্রাস্ট মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক, ছাত্র, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। গতকাল সকালে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, শহর আওয়ামী লীগের সভাপতি শাহজালাল খান, যুবলীগের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল, পৌর কাউন্সিলর শাহরিয়ার, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন প্রমুখ।