মেহেরপুরের গাংনীতে সুমন ইসলাম নামে শ্রমিক লীগের এক নেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল উপজেলার কড়ুইগাছি গ্রামে তার বাড়ি থেকে দুটি বোমার মতো বস্তু ও মরদেহ দাফনের সরঞ্জামসহ হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি (তদন্ত) শেখ মেজবাহ উদ্দিন।