পরিবেশ,
বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দরিদ্রদের যাতে কষ্ট না হয়, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে কিনতে পারে, এজন্য টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সরকার।
পরিবেশমন্ত্রী গতকাল
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে টিসিবির নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন,
টিসিবির পণ্য যাতে সঠিক মানুষ সঠিকভাবে পায়, তা নিশ্চিত করতে হবে। তিনি সঠিক মাপে ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ। এর আগে পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।










