নেত্রকোনার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল হেনা ইসলাম ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, ইউএনও মাহমুদা আকতার, নেত্রকোনা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলাল উদ্দিন প্রমুখ।
নেত্রকোনায় অনুদানের চেক পেল দরিদ্র শিক্ষার্থীরা
নেত্রকোনার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
নেত্রকোনার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।










