বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিককের মজুরি বৃদ্ধি, বহুজাতিক সিগারেট কোম্পানির আগ্রাসন বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে নেত্রকোনা জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নেত্রকোনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বরাবর পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি
দেয়া হয়েছে।
শ্রমিকদের অন্য দাবিগুলো হলো যাচাই-বাছাই ছাড়াই (অনলাইন) লাইসেন্সসহ রাজস্ব ফাঁকি দেয়া নকল ব্যান্ডরোলযুক্ত ও নকল বিড়ি বন্ধ, সিগারেটের মতো বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ এবং সিগারেটের মূল্য বৃদ্ধি করা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা নকল ব্যান্ডরোল লাগিয়ে কম দামে বিড়ি বিক্রি করছেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।










