কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের কর্মকর্তাদের জন্য খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেমবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রংপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম।