প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ শোক জানান।

ইসহাক দার বলেন, ঢাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর একটি জেট বিধ্বস্ত হয়ে বহু মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের মুহূর্তে বাংলাদেশ সরকার, নেতৃত্ব এবং জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রইল।