পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের জুলেখা বাজারে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ্, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, পল্লী বিদ্যুতের জোনাল অফিস প্রকৌশলী মাঈনুদ্দিন আহমেদ প্রমুখ।