চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হলো আম সম্মেলন ২০২৫। ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩৫০ জন আমচাষী ও উদ্যোক্তা অংশ নেন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।