চুয়াডাঙ্গায় আধুনিক চাষাবাদ কলাকৌশলের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং উত্তম কৃষি চর্চাবিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে দামুড়হুদা উপজেলার জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাষ চন্দ্র সাহা।