স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেফ সুইমিং একাডেমি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির যৌথ আয়োজনে গতকাল সকালে শহরের পুরনো ধোপাঘাটা ব্রিজ এলাকায় প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।