বরিশালের উজিরপুরে ধান কাটার সময় গরমে অসুস্থ হয়ে জামাল ফরাজী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহায় এ ঘটনা ঘটে। জামাল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের সৈয়দ ফরাজীর ছেলে।