মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ
হাসিনা সরকারের আমলে দেশের কোথাও ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য থাকবে না। খাবারের অভাব
হবে না। সেজন্য আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করছি। এক ইঞ্চি জমিও যাতে পড়ে না থাকে। প্রয়োজনে সবজি চাষ করতে হবে।
আজ রোববার পিরোজপুর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে সোশ্যাল
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে এক
আলোচনা সভা তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, দেশের প্রত্যেকটা মানুষকে কর্মক্ষম
করা, তাদের উদ্যোক্তায় পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান একজন মানুষও বেকার থাকবে না। সবাই
যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, উদ্যোক্তা হতে পারে। এই পৃষ্ঠপোষকতা দেয়ার ভেতর থেকে বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করতে
চাই।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান
তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান,
সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান।
অনুষ্ঠানের আগে শ ম রেজাউল করিম ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা
প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে শতাধিক জেলেদের মাঝে গরু, বৈধ জাল ও ছাগল
বিতরণ করেন।










