নারায়ণগঞ্জ শহরের রেলওয়ে সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি কাপড়ের দোকান পুড়ে গেছে। নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ফায়ার সার্ভিস বলছে, আগুনে আট লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় আগুনের এ ঘটনা ঘটে। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।