নড়াইল-যশোর সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। গতকাল বেলা ১১টায় অভিযান শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। আজ সকাল থেকে আবারো অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সওজ বিভাগের কর্মকর্তারা। প্রেস ক্লাব মার্কেটসহ পৌর সুপার মার্কেটের চারটি ভবনের কিছু অংশে উচ্ছেদ অভিযান চালানো হয়।