পটুয়াখালীতে পেট্রল, ডিজেল, অকটেন, কেরোসিন ও নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধিতে গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি। আজ বুধবার স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. জাফর উল্লাহ।
পৌর শাখা জাতীয় জাতীয় পার্টির সভাপতি জামাল বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা জাতীয় পার্টির নেতা মিরাজুল হক মিন্টু, জাকির মাহমুদ সেলিম, কামরুজ্জামান টিপু, আব্দুস সালাম মোল্লা, অলিউল ইসলাম বশির, আব্দুস ছালাম প্যাদা, নাসির মোল্লা, সৈয়দ সালাউদ্দন বাবু, নাসির মোল্লা প্রমুখ।
সমাবেশে তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার নিয়ন্ত্রণে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন বক্তারা। এর আগে জেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় শহীদ আলাউদ্দুন শিশু পার্ক থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করে জাতীয় পার্টির নেতা কর্মীরা।










