কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাসস্থ ৬৬ পদাতিক ডিভিশন। গতকাল দুপুরে এ দুই ইউনিয়নে ৮০০ কম্বল, ২০০ শাল ও ৫০০ সোয়েটার বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর দপ্তর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে সেনাবাহিনী। উত্তরের
সীমান্ত জেলাটিতে শীতের প্রকোপ বেশি হওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান।










