ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে শুরু হয়েছে গণভোটের মক ভোটিং। গতকাল বেলা ১১টায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে এ কার্যক্রম আয়োজন করা হয়। নিজে মক ভোটিংয়ে ভোট দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।