নেত্রকোনার বারহাট্টায় সরকারি খাদ্যগুদামে ধান-চাল মজুদে গরমিল থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৯ জুন বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বারহাট্টা সদর খাদ্যগুদামে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান। এ সময় নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৯ টন ৪৪০ কেজি ধান বেশি পাওয়া যায়। সেই সঙ্গে ৪ হাজার ৪৬৭ খালি বস্তা কম পাওয়া যায়।