জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ফারহান আনজুম করিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ৪৬ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জিল্লাল হোসাইন সৌরভ।
শনিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্যবিদায়ী সভাপতি সাইমুম মৌসুমী বৃষ্টি।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নূর আহম্মদ হোসেন বিন্দু, সহ-সভাপতি তাপসী দে প্রাপ্তি, সহ-সভাপতি জাফর ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিকা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আহমেদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিতা চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহার তাহমিদ, অনুষ্ঠান সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাজ্জাদুল ইসলাম নাকীব, দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে. এম. মেহরাব হোসেন সিফাত।










