উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার খবরে আমি উদ্বিগ্ন ও মর্মাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। জরুরি সেবায় নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছে বলে জানান গেছে। আহত হয়েছে দেড় শতাধিক। হতাহতের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের শিক্ষার্থী।