ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঈগল প্রতীকের লিফলেট আওয়ামী লীগ প্রার্থী শামিম হকের সমর্থকরা ছিনতাই করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন এ কে আজাদ সমর্থকরা। 

গতকাল বেলা ২টার দিকে ফরিদপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে মাহামুদপুর এলাকায় এ কে আজাদ সমর্থক রনি মোল্লা ও কাইয়ুম মোল্লাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) গাফ্ফার হোসেন বলেন, ‘দুটি ঘটনা সম্পর্কে আমরা জানি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’