\ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক মুহাম্মদ আলমগীর কবীরের বাসায় চুরি হয়েছে। গতকাল তার বাসার মালপত্র চুরি করে নিয়ে গেছে। তবে একটি ভাঙারির দোকান থেকে বারান্দার গ্রিল উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়া মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।