চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় পরিচালনা পরিষদ এ সমাবেশ আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী।