ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই খসড়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সকালে বিজয়নগরের চান্দুরায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।