চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে তাহমিদুর রহমান রিহান (৭) ও আরিয়ান (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের স্বজনরা জানান, বন্যায় মহানন্দা নদীর পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চকপাড়া এলাকার আংশিক ডুবে গেছে। গতকাল দুপুরে দুই চাচাতো ভাই রিহান ও আরিয়ান সেখানে গোসল করতে নেমে ডুবে যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’