লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে আয়াত নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বিকালে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর এলাকার মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে।