মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দিতে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ভোরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতরা দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে। এ সময় একটি ট্রাক পালাতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন।